মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে অস্ট্রেলিয়া-বাংলাদেশ-ভারত

  • সবশেষ আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৫ জন সংবাদটি দেখেছেন

আগামী ১২ জুন থেকে ইংল্যান্ডের মাঠে গড়াবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। আসরকে সামনে রেখে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। উদ্বোধনী ম্যাচে এজবাস্টনে স্বাগতিকদের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

বিশ্বকাপের দশম আসরটি চলতি বছরের ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার শিরোপার জন্য লড়াই করবে ১২টি দল। এই টুর্নামেন্টের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় পরিসরের আয়োজন এটি।

এবারের আসরে বাংলাদেশ নারী দল পড়েছে এক নম্বর গ্রুপে, যাকে ক্রিকেটের পরিভাষায় অত্যন্ত কঠিন একটি গ্রুপ হিসেবে দেখা হচ্ছে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে নারী ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। এছাড়াও আছে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান, গত আসরের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা এবং প্রথমবারের মতো বিশ্বমঞ্চে আসা নেদারল্যান্ডস।

অন্যদিকে দুই নম্বর গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের সঙ্গে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল ১৪ জুন বার্মিংহামের এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর বাংলাদেশের জন্য অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ।

১৭ জুন হেডিংলিতে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ জুন দ্বিতীয় ম্যাচে সাউদাম্পটনের ইউটিলিটা বোলে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ২৫ জুন ম্যানচেস্টারের বিখ্যাত ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিপক্ষে লড়াই করছে বাংলার মেয়েরা। আর ২৮ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে লর্ডসে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগ্রেসরা।

ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি বলেন, আমরা জানি এটি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে, কিন্তু মাঠে নামার জন্য আমাদের আর তর সইছে না। সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আমরা দেশের জন্য সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব।

মারুফা আক্তার ও নাহিদা আক্তারদের নিয়ে গড়া টাইগ্রেসরা লর্ডস ও ওল্ড ট্রাফোর্ডের মতো বিশ্ববিখ্যাত মাঠে নিজেদের সেরাটা দিয়ে রাঙাতে চান বিশ্বকাপের এই আসর।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com