মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

তৌসিফ ও নাজনীন নীহার ‘প্রেমাতাল’

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭১ জন সংবাদটি দেখেছেন

আরএনবি বিনোদন ডেস্কঃ অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী নাজনীন নীহা ‘প্রেমাতাল’ নামের নাটকে অভিনয় করেছেন। এর গল্পের মূল চরিত্র নিখোঁজ হয়। সে বেঁচে আছে না মারা গেছে, তার মা ও সদ্যবিবাহিতা স্ত্রীর জানা নেই। গল্পটার শরীরজুড়ে আছে প্রেম। কিন্তু প্রেম ছাপিয়ে এটি ধীরে ধীরে হয়ে উঠবে অপেক্ষার গল্প।

সিএমভির ব্যানারে নাটকটি পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি। গল্প প্রসঙ্গে আগাম কোনো ইঙ্গিত দিতে চান না তিনি। তার কথায়, প্রেমময় ও বেদনাদায়ক অপেক্ষার গল্পে সাজানো হয়েছে। গল্পটা ছেলের জন্য একজন মায়ের যেমন অপেক্ষার, তেমনি একজন স্বামীর জন্য স্ত্রীর অপেক্ষার। এর ভেতরে ও বাইরে রয়েছে অনেক প্রেম, অভিমান, নাটকীয়তা ও নৃশংসতা।

সিএমভির স্বত্বাধিকারী ও নাটকটির প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, এমন গল্পের চিত্রনাট্য খুব কমই পাওয়া যায় আজকাল।
তাই ‘প্রেমাতাল’ হতে যাচ্ছে আসন্ন পবিত্র ঈদুল ফিতরে আমাদের প্রতিষ্ঠানের ব্যানারে অন্যতম দরকারি নির্মাণ। সদ্য শূটিং শেষ হওয়া নাটকটির চিত্রগ্রহণ করেছেন সুমন হোসাইন। ঈদ উৎসবে ইউটিউবে সিএমভি চ্যানেলে মুক্তি পাবে ‘প্রেমাতাল’।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com