রংপুরের বদরগঞ্জের বাসিন্দা রফিকুজ্জামান পলাশ (৩৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি ওয়ালটন শো-রুমের পাটগ্রাম শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার সকাল সাড়ে ১০টার পর পাটগ্রাম থেকে আলাউদ্দিন নগর এলাকায় শো–রুমের কাজে যাওয়ার পথে বুড়িমারী–রংপুর মহাসড়কের বকুলতলা এলাকায় তার মোটরসাইকেলকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার তীব্রতায় পলাশের মাথার ডান অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সড়কের ওপরই পড়ে ছিল তার মোটরসাইকেলের চাবি, চশমা ও নিথর দেহ।
পুলিশ মরদেহ উদ্ধার করেছে, তবে ট্রাক ও চালকের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।