সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

আসিফ আকবরের মাদক মামলার রায় ৯ মার্চ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১২০ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ

কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ৯ মার্চ দিন ঠিক করেছেন আদালত। মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমী এই তারিখ নির্ধারণ করেন।

এদিন মামলার সাক্ষ্য দেন সিআইডির ইন্সপেক্টর শাহিনুল ইসলাম এবং তদন্ত কর্মকর্তা এসআই জামাল উদ্দিন। সাক্ষ্যগ্রহণ শেষে আত্মপক্ষ সমর্থনে নিজের বক্তব্য উপস্থাপন করেন আসিফ আকবর। তিনি আদালতের সামনে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। এরপর দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে বিচারক রায়ের তারিখ ঘোষণা করেন।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি মামলার বাদী সিআইডির এসআই প্রশান্ত কুমার সিকদার আদালতে সাক্ষ্য দেন। অভিযোগপত্রভুক্ত ৯ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত তিন জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।

২০১৮ সালের ৫ জুন রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেপ্তার হন আসিফ আকবর। ওই সময় তেজগাঁও শিল্পাঞ্চলের তার অফিস থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে তা পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়।

ঘটনার পর একই বছরের ২৩ জুলাই তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন এসআই প্রশান্ত কুমার সিকদার। তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ নভেম্বর অভিযোগপত্র দাখিল করা হয়।

দীর্ঘ প্রক্রিয়ার পর ২০২৪ সালের ২৫ নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত। পরে মামলাটি বিচারের জন্য বর্তমান আদালতে স্থানান্তর করা হয়।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার জানান,
“তিন জন সাক্ষীর জবানবন্দি এবং প্রমাণের ভিত্তিতে আমরা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি।”

আগামী ৯ মার্চ এই আলোচিত মামলার রায় ঘোষণা করবে আদালত।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com