সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

টানা মূল্যবৃদ্ধির পর কমল স্বর্ণের দাম

  • সবশেষ আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২৬২ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ

দেশের বাজারে টানা ছয় দফা দাম বাড়ার পর এবার স্বর্ণের দামে বড় ধরনের পতন এসেছে। নতুন করে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (৪ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানায়।বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের (১১.৬৬৪ গ্রাম) এক ভরি বিক্রি হবে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকায়।

এছাড়া—২১ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা,১৮ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা,সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা। এর আগে সর্বশেষ মঙ্গলবার (৩ মার্চ) দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা।

তখন ২১ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকা। বাজুসের ঘোষিত ওই মূল্য মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com