সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

গাইবান্ধায় ট্রাফিক মোড়ে অভিনব কায়দায় গাঁজা বহন, মোটরসাইকেল জব্দ

  • সবশেষ আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১০২ জন সংবাদটি দেখেছেন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 198.32033; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

গাইবান্ধা শহরের ডিবি রোডের ট্রাফিক মোড় এলাকায় অভিনব কায়দায় বিপুল পরিমাণ গাঁজা বহনের সময় একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে অভিযুক্ত সরবরাহকারী এসময় পালিয়ে যান ।

পুলিশ জানায়, নিয়মিত যানবাহন তল্লাশির অংশ হিসেবে ট্রাফিক মোড়ে চেকপোস্ট বসানো ছিল। এ সময় পুরাতন বাজার দিক থেকে আসা একটি Bajaj Pulsar 150 মোটরসাইকেল পুলিশের উপস্থিতি টের পেয়ে আড়াল হওয়ার চেষ্টা করে। এতে কর্তব্যরত পুলিশের সন্দেহ হলে মোটরসাইকেলটি থামানোর সংকেত দেওয়া হয়।

এতে মোটরসাইকেল আরোহী গাড়িটি রেখে দ্রুত পালিয়ে যান। পরে পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে তল্লাশি চালায়। তল্লাশিতে মোটরসাইকেলের সিটের নিচে এবং জ্বালানি ট্যাংকের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত গাঁজার পরিমাণ আনুমানিক ১০ কেজিরও বেশি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com