মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

লালমনিরহাটে ৫৭.১ কেজি গাঁজা জব্দসহ ০১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • সবশেষ আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৬৩ জন সংবাদটি দেখেছেন

লালমনিরহাটে অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা ৫৭ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. আশাদুল হক (৪৬)। তিনি লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বোয়ালমারী গ্রামের বাসিন্দা।

র‌্যাব-১৩ জানায়, বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এর সদর কোম্পানির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় আশাদুল হকের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পাশের একটি ফসলি জমিতে মাটির নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা গাঁজার চালান উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার আশাদুল হক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

তিনি বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে কৌশলে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলে জানিয়েছে র‌্যাব।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। গ্রেপ্তার আসামি ও জব্দ করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের তৎপরতা চলবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com