মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

কারো সংসার ভাঙার ইচ্ছা আমার ছিল না : তিথি

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫১ জন সংবাদটি দেখেছেন

অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুকে ঘিরে চলমান আলোচনায় নিজের নাম জড়ানো নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। তিনি দাবি করেছেন, আলভীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে যেসব অভিযোগ উঠেছে, সেগুলো ভুল ব্যাখ্যা ও অপপ্রচার। বুধবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিথি ইকরার সঙ্গে তার ব্যক্তিগত কথোপকথনের ৪০টির বেশি স্ক্রিনশট প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে তিথি লেখেন, প্রথমে তিনি এসব কথোপকথন জনসমক্ষে আনতে চাননি। প্রয়োজন হলে প্রশাসনের কাছে তা উপস্থাপন করার পরিকল্পনা ছিল। তবে তাকে নিয়ে বিভিন্নভাবে উত্ত্যক্ত করা হচ্ছে বলেই এসব প্রকাশ করতে বাধ্য হয়েছেন।

তিথির দাবি, জাহের আলভীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন। তিনি বলেন, ইকরার সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ছিল এবং তাদের মধ্যে নিয়মিত স্বাভাবিক কথাবার্তা হতো। তার ভাষ্য অনুযায়ী, ইকরা ব্যক্তিগত হতাশা ও পারিবারিক সমস্যার কথাও বিভিন্ন সময় তার সঙ্গে ভাগ করে নিতেন।

ইকরাকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগও সরাসরি অস্বীকার করেছেন তিথি। তিনি বলেন, “কারও সংসার ভাঙার ইচ্ছা আমার ছিল না।” তার দাবি, ইকরা তাকে কয়েকবার জানিয়েছিলেন যে তিনি যুক্তরাষ্ট্রে চলে যেতে চান। সে সময় তিথি তাকে স্বামীর সঙ্গে সম্পর্ক বজায় রাখার পরামর্শই দিয়েছেন।

ফেসবুক পোস্টে ইকরার পারিবারিক সম্পর্ক নিয়েও মন্তব্য করেন তিথি। তার দাবি, ইকরা নিজেই পরিবারের সঙ্গে দূরত্ব ও মানসিক কষ্টের বিষয়টি তাকে জানিয়েছিলেন। পোস্টের শেষ দিকে তিথি লিখেছেন, যদি তার সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাহলে সংশ্লিষ্ট সংগঠনগুলো যেন বিষয়টি তদন্ত করে।

এদিকে ইকরার মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্ক চলছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com