সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১০৩ জন সংবাদটি দেখেছেন

আরএনবি আন্তর্জাতিক ডেস্ক |

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সামরিক সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। এ পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে লড়াইয়ে যুক্ত হয়েছে মার্কিন সমর্থনপুষ্ট কুর্দি যোদ্ধারা। ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার প্রকাশিত একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কুর্দি যোদ্ধাদের একটি বড় দল ইরানের সীমান্ত অতিক্রম করে দেশটির ভেতরে স্থল অভিযান শুরু করেছে।

জেরুজালেম পোস্ট ও ফক্স নিউজ জানিয়েছে, ইরাক–ইরান সীমান্তবর্তী এলাকা থেকে পরিচালিত ইরানি কুর্দি গোষ্ঠীগুলো এই অভিযানে অংশ নিচ্ছে। এসব গোষ্ঠীর হাজার হাজার যোদ্ধা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

খবরে বলা হয়, গত কয়েক দিন ধরে কুর্দি যোদ্ধারা ইরানের বিরুদ্ধে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের লক্ষ্য ছিল ইরানি বাহিনীকে চাপে ফেলা এবং বিভিন্ন অঞ্চলে সামরিক চাপ সৃষ্টি করা।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে উদ্ধৃত করে বলা হয়েছে, কয়েক হাজার কুর্দি যোদ্ধা ইতোমধ্যে সীমান্ত পেরিয়ে ইরানের ভেতরে অভিযান শুরু করেছে।তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, মার্কিন সামরিক বাহিনী সরাসরি ইরানের ভেতরে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অস্ত্র দিচ্ছে না। যদিও তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র সরকারের অন্য কোনো সংস্থা এতে জড়িত থাকতে পারে কি না—সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট কুর্দি যোদ্ধাদের অস্ত্র সরবরাহে ট্রাম্প প্রশাসনের সম্মতির খবর অস্বীকার করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিত্র দেশ ও নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তবে কুর্দি যোদ্ধাদের অস্ত্র দেওয়ার বিষয়ে যেসব প্রতিবেদন প্রকাশ হয়েছে, তা সঠিক নয়। বর্তমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

সূত্র: জেরুজালেম পোস্ট, ফক্স নিউজ

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com