বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

রংপুর বিভাগীয় স্টেডিয়াম নির্মান প্রকল্পের কাজ শুরু করতে পদক্ষেপ নেয়া হচ্ছে: বিভাগীয় কমিশনার

  • সবশেষ আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩৪০ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ

রংপুর বিভাগীয় স্টেডিয়াম নির্মান প্রকল্পের কাজ শুরু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ কার্যক্রম এগিয়ে নেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিভাগীয় ক্রিড়া সংস্থার আহবায়ক ও বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম।
সোমবার ( ৯ মার্চ) দুপুরে বিভাগীয় কমিশনারে কার্যালয়ের কনফারেন্স রুমে বিভাগীয় ক্রিড়া সংস্থার আহবায়ক কমিটির সভা শেষে একথা জানান তিনি। সভায় সংস্থার আহবায়ক কমিটির ৯ সদস্য উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন, নগরীর দেবিপুর মৌজায় ১৫ একর জমির ওপর বিভাগীয় স্টেডিয়াম নির্মানের জন্য জমি অধিগ্রহেনের বিষয়ে জাতীয় ক্রিড়া পরিষদে প্রস্তাব দেয়ার পর ক্রিড়া পরিষদ পরিদর্শন শেষে সাই নির্বাচন সম্পন্ন করেছেন। প্রকল্পের দৃশ্য মান তদন্ত, জমি অধিগ্রহন,মাটি ভরাট ও সীমানা প্রাচীর নির্মানসহ প্রকল্পের অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাজ এগিয়ে নেয়া হচ্ছে। এজন্য যথাযথ কর্তৃপক্ষের সোথে আরও যোগাযোগ সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে সভায়। এরমাধ্যমে একটি পুর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স পাবে রংপুর বিভাগ।
বিভাগীয় কমিশনার আরও জানান, সভায় মাদকমুক্ত সমাজ বিনির্মানে বিভাগের খেলাধুলাকে এগিয়ে নিতে জেলা ও উপজেলা ক্রিড়া সংস্থার কার্যক্রমের আপডেট তথ্য সংগ্রহ, বিভাগীয় কমিশনার ফুটবল. ক্রিকেট ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন, প্রয়োজনীয় উপ কমিটি গঠন, বিভাগীয় ক্রিড়া সংস্থার অফিস স্থাপন, চ্যাম্পিয়নদের সংবর্ধনাসহ বিভিন্ন কার্যক্রম এগিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়।

সভায় বিভাগীয় ক্রিড়া সংস্থার সদস্য সামসুজ্জামান সামু, মির্জা ফয়সাল আমিন, শামীম খান মিসকিন, সরকার মাজহারুল মান্নান, তারেক আহমেদ রুবেন, মোঃ হাসানুজ্জামান, আবু বক্কর সিদ্দিক শিলু, এরশাদ হোসেন, সাজ্জাদ হোসেন পৃথিবী সবাই অংশ নেন। সভায় প্রয়োজনীয় তথ্য তুলে ধরেন সংস্কার বিভাগীয় সদস্য সচিব যব উন্নয়ণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ফারুক

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com