আরএনবি ডেস্কঃ
রমজানের শুরুতে বাড়তি দামের চাপ থাকলেও এখন স্বস্তি ফিরতে শুরু করেছে সবজির বাজারে। গত সপ্তাহের তুলনায় অনেক পণ্যের দাম কমেছে।রংপুর সিটি বাজারে, টমেটো বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৫ টাকা, বাঁধাকপি ১০ টাকা, আর ফুলকপি ২৪ টাকা। বেগুনের দাম কমে কেজি ২০ থেকে ২২ টাকায় নেমেছে, যা কিছুদিন আগেও ছিল প্রায় ৩০ টাকা।শসা আগে যেখানে কেজি ছিল ৪০ টাকা, এখন বিক্রি হচ্ছে ১৫ থেকে ২২ টাকায়।গাজর ৩০ টাকা থেকে নেমে হয়েছে ২০ টাকা কেজি। আর করলার দাম ১০০ টাকা থেকে কমে হয়েছে প্রায় ৬০ টাকা কেজি।
আলুর বাজারে সবচেয়ে বড় পতন। আগে ১৫ টাকা কেজি থাকা আলু এখন বিক্রি হচ্ছে ৮ টাকায়। শীল আলু ৩০ টাকা থেকে নেমে ২২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।কাঁচা মরিচ ৭০ টাকা থেকে কমে হয়েছে প্রায় ৪০ টাকা কেজি।
এছাড়া লাউ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা পিস। রসুন ৮০ টাকা থেকে কমে এখন প্রকারভেদে ৫৫ থেকে ৭০ টাকা কেজি।
পেঁয়াজের দামও কমে ২২ থেকে ২৩ টাকা কেজিতে নেমেছে। আদা ১৩০ টাকা থেকে কমে হয়েছে ১০০ থেকে ১১০ টাকা কেজি।
তবে কিছু নিত্যপণ্যের দাম এখনও তুলনামূলক বেশি রয়েছে। ভোজ্য সয়াবিন তেল বিক্রি হচ্ছে লিটার প্রতি ১৯৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৯০ টাকা। ছোলার কেজি ৮৫ টাকা এবং মসুর ডাল বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে।
বিক্রেতারা বলছেন, বাজারে আমদানি ও সরবরাহ বাড়ায় বেশিরভাগ সবজির দাম কমেছে। সামনে সরবরাহ ঠিক থাকলে দাম আরও কমতে পারে।