শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বাজেটের পর পণ্যের দাম না বাড়ায় সন্তোষ প্রকাশ প্রধানমন্ত্রীর শিবির নেতা জিসানকে ঘিরে নতুন মোড়, অভিযোগকারী নারীকে ‘তুলে নেওয়ার’ দাবি পরিবারের রংপুর মেডিকেলে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, জরুরি বিভাগে সেবা ব্যাহত মাদক পাচার দমনে এক অভিনব পন্থা অবলম্বন করেছে পেরু বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী সুবর্ণচরে নারীকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই

পুলিশের পিস্তল ছিনতাইয়ের ঘটনায় আটক-৩, অস্ত্র উদ্ধার

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৫৩ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ

নারায়ণগঞ্জে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমানের ওপর হামলা করে সরকারি পিস্তল ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। অভিযানে ছিনতাই হওয়া পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে বন্দর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।আটক তিনজন হলেন— শহরের দেওভোগ পানির ট্যাংকি এলাকার মো. বিশাল (৩১), ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকার ফরহাদ আহমেদ (২৩) এবং হাসান (২১)।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, অস্ত্র ছিনতাইয়ের ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। প্রথমে সোমবার সন্ধ্যায় বন্দর উপজেলার সোনাকান্দা বেপারীপাড়া এলাকা থেকে বিশালকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকা থেকে ফরহাদ ও হাসানকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে দিবাগত রাত সোয়া ৩টার দিকে বন্দর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে পিস্তলটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক তিনজনের মধ্যে বিশাল অস্ত্র ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেছে। অন্য দুজনকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে সোমবার ভোরে নগরীর মণ্ডলপাড়া এলাকায় শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির একটি টহল টিম দায়িত্ব পালন করছিল। এ সময় টয়লেটে যাওয়ার জন্য দল থেকে কিছুটা দূরে চলে যান এএসআই লুৎফর রহমান। পথে নিতাইগঞ্জ এলাকায় মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত তার পথরোধ করে চাপাতি দিয়ে আঘাতের চেষ্টা করে এবং একপর্যায়ে তার সরকারি পিস্তল ও গুলি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট অভিযান চালিয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা শুরু করে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com