মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রংপুরে বাঁশফোঁড় কল্যাণ পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ

  • সবশেষ আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৪৫ জন সংবাদটি দেখেছেন

রংপুরে বাংলাদেশ বাঁশফোঁড় (হরিজন) কল্যাণ পরিষদ-এর জেলা শাখার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ১৩ মার্চ (শুক্রবার) সকাল ১০টায় মহানগরের টাউন হল পাবলিক লাইব্রেরি হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রংপুর মহানগরের আহ্বায়ক সামছুজ্জামান সামু। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, সমাজের অবহেলিত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও গীতা পাঠ করেন ধীমান ভট্টাচার্য। এতে বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, শহর সমাজসেবা কর্মকর্তা আবিদুর রহমান এবং রংপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর  লিটন পারভেজসহ আরও অনেকে অংশ নেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সুভ্রত সরকার মুকুল, রংপুর বিভাগের আহ্বায়ক সন্তোষ বাঁশফোঁড় এবং প্রধান নির্বাচন কমিশনার রাজকুমার বাঁশফোঁড়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি শ্রী জীবন বাঁশফোঁড়।

শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয় এবং সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com