সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

দেশে পৌঁছেছে জ্বালানি পণ্যবাহী ৪ জাহাজ

  • সবশেষ আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৫৫ জন সংবাদটি দেখেছেন

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে Chattogram Port-এ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), এলপিজি ও গ্যাস অয়েলবাহী চারটি জাহাজ এসে পৌঁছেছে।

সোমবার (৬ এপ্রিল) বন্দর কর্তৃপক্ষের মেরিন বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বন্দর সূত্র বলছে, উপসাগরীয় অঞ্চলসহ বিভিন্ন দেশ থেকে এসব জ্বালানি পণ্য নিয়ে জাহাজগুলো বন্দরে নোঙর করেছে এবং ইতোমধ্যে পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে।

আগত জাহাজগুলোর অবস্থান ও পণ্য, গ্যাস চ্যালেঞ্জার (GAS CHALLENGER): ভারত থেকে এলপিজি নিয়ে ৩১ মার্চ বন্দরে পৌঁছে বর্তমানে ভাটিয়ারী এলাকায় অবস্থান করছে। শান গ্যাং ফা শিয়ান (SHAN GANG FA XIAN): মালয়েশিয়া থেকে গ্যাস অয়েল নিয়ে ৩ এপ্রিল বন্দরে ভিড়েছে। বর্তমানে DOJ/6 জেটিতে অবস্থান করছে, ৭ এপ্রিলের মধ্যে খালাস শেষ হওয়ার কথা। কুল ভয়েজার (COOL VOYAGER): নাইজেরিয়া থেকে এলএনজি নিয়ে ৫ এপ্রিল বন্দরে পৌঁছে বর্তমানে FSRU-তে রয়েছে। ৮ এপ্রিলের মধ্যে কার্যক্রম শেষ হতে পারে।গ্যাস জার্নি (GAS JOURNEY): চীন থেকে  এলপিজি নিয়ে ৫ এপ্রিল বন্দরে এসে CERLIE এলাকায় অবস্থান করছে। ৮ এপ্রিলের মধ্যে খালাস শেষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে এসব জাহাজের পণ্য দ্রুত খালাসে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই সব কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com