মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ছবি দেখে দেখে চিঠি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • সবশেষ আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫৭ জন সংবাদটি দেখেছেন

একসময় বড় পর্দায় নিয়মিত উপস্থিত থাকলেও বর্তমানে অভিনয়ে তুলনামূলক অনিয়মিত জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি তার ক্যারিয়ারের একটি স্মরণীয় ঘটনার কথা তুলে ধরেছেন।

পূর্ণিমা জানান, ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত মনের মাঝে তুমি সিনেমা দেখার পর তারেক রহমান তার অভিনয়ের প্রশংসা করে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে সপরিবারে সিনেমাটি দেখার পর তারেক রহমান চিঠিতে ছবির সব অভিনয়শিল্পীর নাম উল্লেখ করে শুভকামনা জানান। পাশাপাশি এ ধরনের মানসম্পন্ন চলচ্চিত্র নিয়মিত নির্মাণের প্রত্যাশাও ব্যক্ত করেন।

পূর্ণিমা বলেন, সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যম না থাকায় বিষয়টি বেশ ভিন্ন অভিজ্ঞতা ছিল। তার মা পরিচিত সাংবাদিকদের চিঠিটি দেখিয়েছিলেন, যা চলচ্চিত্র সংশ্লিষ্টদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল।

এদিকে জানা গেছে, পূর্ণিমার এই সাক্ষাৎকারভিত্তিক পডকাস্টটি আজ শনিবার (১১ এপ্রিল) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন–এ প্রচার হবে।

এ কে এম/আরএনবি নিউজ

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com