সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

চীনে গাড়ি কারখানায় ভয়াবহ আগুন

  • সবশেষ আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৭১ জন সংবাদটি দেখেছেন

চীনের খ্যাতনামা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BYD-এর একটি কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। দেশটির শেনঝেন প্রদেশের পিংশান এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুন লাগলেও এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) কারখানার ভেতরে থাকা একটি বহুতল পার্কিং গ্যারেজে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম NDTV।

জানা গেছে, ক্ষতিগ্রস্ত গ্যারেজটি পরীক্ষামূলক ও বাতিল করা যানবাহন সংরক্ষণের কাজে ব্যবহৃত হতো। সেখানে উৎপাদনাধীন বা গ্রাহকদের জন্য প্রস্তুত কোনো গাড়ি রাখা ছিল না।

আগুন দ্রুত ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

BYD কর্তৃপক্ষ জানিয়েছে, ওই স্থাপনায় পরীক্ষামূলক, যাচাইকরণ ও মেয়াদোত্তীর্ণ যানবাহন রাখা ছিল। নতুন উৎপাদিত কোনো গাড়ি সেখানে ছিল না।

ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বহুতল ভবনের একটি বড় অংশজুড়ে আগুন জ্বলছে।

তবে ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com