মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

১৩ কোটি টাকা প্রতারণা মামলায় পূজা চেরীর বাবা কারাগারে

  • সবশেষ আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৫৩ জন সংবাদটি দেখেছেন

চিত্রনায়িকা পূজা চেরীর বাবা দেবু প্রসাদ রায় চলচ্চিত্র নির্মাণের নামে প্রায় ১৩ কোটি টাকার বেশি প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শনিবার (১৮ এপ্রিল) মিজানুর রহমানের দায়ের করা প্রতারণা মামলায় ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান।

পুলিশ জানায়, ভুক্তভোগী মিজানুর রহমান অভিযোগ করেন যে চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে দেবু প্রসাদ রায় তার কাছ থেকে বিভিন্ন সময়ে নগদ ও ব্যাংক লেনদেনের মাধ্যমে মোট ১৩ কোটি টাকার বেশি গ্রহণ করেন। দীর্ঘদিন পার হলেও সেই টাকা ফেরত না দিয়ে তিনি তালবাহানা ও পরে হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৯ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ব্যাংক ট্রান্সফার, নগদ অর্থ এবং বিকাশসহ বিভিন্ন মাধ্যমে এই অর্থ লেনদেন হয়।

পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

এ বিষয়ে পূজা চেরী গণমাধ্যমে বলেন, তার বাবার বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং আদালতই এর সিদ্ধান্ত নেবে।

ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com