মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের কারাদণ্ড

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৩৮ জন সংবাদটি দেখেছেন

লালমনিরহাটে ৩৪৪ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়ের করা মাদক মামলায় আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যানসহ দুই ব্যক্তিকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

​বুধবার (২৯ এপ্রিল) দুপুরে লালমনিরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রওশন আলম আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

​দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, হুমায়ুন আহমেদ কবির, আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। সেকেন্দার আলী (৪৫) হুমায়ুন আহমেদ কবিরের সহযোগী।

​আদালত সূত্র জানায়, কারাদণ্ডের পাশাপাশি উভয় আসামিকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। রায় ঘোষণার পর কড়া পুলিশি পাহারায় আসামিদের জেলহাজতে পাঠানো হয়।

​মামলার এজাহার অনুযায়ী, ২০১২ সালের ১৬ মে হুমায়ুন আহমেদ কবির একটি পিকআপ ভ্যানে ভুট্টা বোঝাই করে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের পুরান বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ ওই পিকআপ ভ্যানটিতে তল্লাশি চালায়। এ সময় ভুট্টার আড়ালে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

​ঘটনাস্থল থেকেই হুমায়ুন আহমেদ কবির ও তার সহযোগী সেকেন্দার আলীকে আটক করা হয়। ওই দিনই লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

​রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট জিন্নাত আরা ফেরদৌসী রোজি বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধীদের উপযুক্ত শাস্তি হয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লড়াইয়ে এই রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এর মাধ্যমে সাধারণ মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আরও দৃঢ় হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com