সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

সম্মুখসারির যোদ্ধাদের জন্য সময়সীমা নির্ধারণ করল ইউক্রেন

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৭ জন সংবাদটি দেখেছেন

চলমান যুদ্ধে সম্মুখসারিতে থাকা সৈন্যদের জন্য সর্বোচ্চ দুই মাসের সময়সীমা নির্ধারণ করেছে ইউক্রেন। এরপর বাধ্যতামূলক রোটেশনের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কি সম্মুখসারিতে মোতায়েন সৈন্যদের জন্য সর্বোচ্চ দুই মাস অবস্থানের সময়সীমা নির্ধারণ করেছেন। এরপর এক মাসের মধ্যে তাদের বাধ্যতামূলকভাবে রোটেশন সম্পন্ন করতে হবে।

মস্কোর সঙ্গে দীর্ঘদিনের যুদ্ধে জনবল সংকটে থাকা কিয়েভের জন্য এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। টানা গোলাবর্ষণ এবং রুশ বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে গিয়ে অনেক সৈন্যকে দীর্ঘ সময় ফ্রন্টলাইনে থাকতে হচ্ছে।

এক বিবৃতিতে সিরস্কি বলেন, যুদ্ধক্ষেত্রে ড্রোনের বাড়তি ব্যবহার লজিস্টিক কার্যক্রমকে জটিল করে তুলেছে এবং যুদ্ধ পরিচালনার ধরনে বড় ধরনের পরিবর্তন এনেছে।

তিনি আরও বলেন, নির্ধারিত সময় অনুযায়ী রোটেশন শুধু প্রশাসনিক বিষয় নয়, এটি সৈন্যদের জীবন রক্ষা এবং প্রতিরক্ষার স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নতুন নির্দেশনায় ফ্রন্টলাইনে থাকা সৈন্যদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো খাবার ও গোলাবারুদ সরবরাহ নিশ্চিত করার বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com