সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বল হাতে এশিয়া কাপে সেরা পাঁচ বোলার, তালিকায় মুস্তাফিজও

  • সবশেষ আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৪ জন সংবাদটি দেখেছেন

টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের এশিয়া কাপ শেষ হয়েছে জমজমাট এক ফাইনালের মধ্য দিয়ে। রোববার (২৮ সেপ্টেম্বর) কলম্বোতে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। ব্যাট হাতে যেমন আধিপত্য দেখিয়েছে দলটি, বোলিংয়েও পিছিয়ে ছিল না। ভারতের কুলদীপ যাদব হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি। তবে শীর্ষ পাঁচে পাকিস্তানি বোলারদের আধিপত্যই ছিল সবচেয়ে বেশি। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমানও।

সেরা কুলদীপ

ভারতের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব ছিলেন এবারের আসরের সবচেয়ে সফল বোলার। ৭ ম্যাচে শিকার করেছেন সর্বোচ্চ ১৭ উইকেট। তার ইকোনমি ছিল মাত্র ৬.২৭। ফাইনালে পাকিস্তানের বিপক্ষে নিয়েছেন ৪ উইকেট, যা দলের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখে।

পাকিস্তানের ভরসা শাহীন

দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি। ৭ ম্যাচে তার ঝুলিতে এসেছে ১০ উইকেট। টুর্নামেন্টজুড়ে ওভারপ্রতি মাত্র ৬.৬০ রান খরচ করেছেন এই বাঁহাতি পেসার।

চমক আমিরাতের জুনায়েদ

তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের অভিজ্ঞ পেসার জুনায়েদ সিদ্দিকী। সুপার ফোরে খেলার সুযোগ না পেলেও মাত্র ৩ ম্যাচে ৯ উইকেট শিকার করে চমক দেখান ৩২ বছর বয়সী এই বোলার।

বাংলাদেশি তারকা মুস্তাফিজ

বাংলাদেশের মুস্তাফিজুর রহমান তালিকার চতুর্থ স্থানে আছেন। ৬ ম্যাচে তার সংগ্রহ ৯ উইকেট। গুরুত্বপূর্ণ মুহূর্তে সাফল্য এনে দিলেও ধারাবাহিকতার অভাবে আরও ওপরে ওঠা হয়নি দ্য ফিজের।

রউফের উত্থান-পতন

শীর্ষ পাঁচের শেষ নাম পাকিস্তানের হারিস রউফ। সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত বোলিং করলেও ফাইনালে ছিলেন ব্যর্থ। সবমিলিয়ে ৫ ম্যাচে ১৮.৩৩ গড়ে শিকার করেছেন ৯ উইকেট।

এক নজরে এশিয়া কাপে শীর্ষ পাঁচ বোলার

  1. কুলদীপ যাদব (ভারত) – ১৭ উইকেট (৭ ইনিংস)

  2. শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান) – ১০ উইকেট (৭ ইনিংস)

  3. জুনায়েদ সিদ্দিকী (আমিরাত) – ৯ উইকেট (৩ ইনিংস)

  4. মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) – ৯ উইকেট (৬ ইনিংস)

  5. হারিস রউফ (পাকিস্তান) – ৯ উইকেট (৫ ইনিংস)

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com