সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বেবিবাম্পের ছবি প্রকাশ করে সুখবর জানালেন কনটেন্ট ক্রিয়েটর

  • সবশেষ আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৬২ জন সংবাদটি দেখেছেন

অনামিকা ঐশী মা হতে যাচ্ছেন। টিকটকার ও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত এই তারকা সম্প্রতি এক অনুষ্ঠানে নিজেই সুখবরটি জানান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিশ্চিত করেন তিনি।

শুক্রবার বিকেলে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন ঐশী। সেখানে তার বেবিবাম্প স্পষ্ট দেখা যায়।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আমার ছোট্ট সোনা, তুই আসার আগেই তোকে কতটা ভালোবাসি তা হয়তো কখনো বোঝাতে পারব না। আমি যেন তোর সেরা মা হতে পারি, এটাই ইচ্ছা।”

গত বছরের অক্টোবরে মডেল ও অভিনেতা রাসেল খান-কে বিয়ে করেন ঐশী। জানা গেছে, প্রায় সাত মাস প্রেমের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

২০২১ সালে তাদের পরিচয় হলেও কয়েক বছর যোগাযোগ ছিল না। পরে গত বছর আবার ঘনিষ্ঠতা তৈরি হলে শুরু হয় প্রেম। এরপর ২৭ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি।

তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সমালোচনা দেখা যায়। এ নিয়ে কটাক্ষের জবাবও দিয়েছিলেন রাসেল খান।

তিনি বলেছিলেন, “অনেকেই বলছিল আমরা নাকি প্রেম করছি না, শুধু ফান করছি! কেউ বলেছিল, আমি শিয়াল হয়ে ঐশীকে মুরগি ভেবে ইউজ করব, বিয়ে করব না। তাই তাদের সমবেদনা জানিয়ে বলছি, শিয়াল মুরগিকে ধরে ফেলল!”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com