মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নাকচ, চট্টগ্রাম হত্যা মামলায় অগ্রগতি

  • সবশেষ আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৪ জন সংবাদটি দেখেছেন

চট্টগ্রামের বহুল আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় ইসকন থেকে বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ করেছেন হাইকোর্ট।

রবিবার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ ছাড়া তার বিরুদ্ধে দায়ের করা পৃথক আরও চারটি মামলায় জামিন আবেদনের শুনানি শেষে আগামীকাল আদেশের জন্য রেখেছেন আদালত।

আইনজীবী আলিফ হত্যা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইয়েদা শাজিয়া শারমিন, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন কবির, আল-আমিন, খোরশেদ আলম সেলিম, মোহাম্মদ নাজমুল হাসান ও মো. মোখলেছুর রহমান। অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্যসহ একাধিক আইনজীবী।

মামলার প্রেক্ষাপট

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে তার জামিনকে কেন্দ্র করে আদালত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সেদিন সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কুপিয়ে হত্যা হন বলে অভিযোগ ওঠে। পরে তার বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ৩৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়, যেখানে প্রধান আসামি হিসেবে চিন্ময় কৃষ্ণ দাসের নাম অন্তর্ভুক্ত করা হয়।

পরে গত ৭ জানুয়ারি মামলাটি চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।

এ ছাড়া চিন্ময়ের বিরুদ্ধে জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগসহ আরও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com