মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

আগামী মাসে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ দল

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৬২ জন সংবাদটি দেখেছেন

আগামী মাসে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ৯ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচগুলো খেলতে নামবে বাংলাদেশ। দু’টি ম্যাচই হবে লাফবোরোতে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ৩০ দিন আগে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ৬ থেকে ১০ জুনের মধ্যে ১২টি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আগামী বিশ্বকাপে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ। সেখানে টাইগ্রেসদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, নেদারল্যান্ডস, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

১২ জুন বার্মিংহামে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলংকা ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে। ১৪ জুন বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে বাংলাদেশের।

এরপর ১৭ জুন লিডসে অস্ট্রেলিয়া, ২০ জুন সাউদাম্পটনে পাকিস্তান, ২৫ জুন ম্যানচেস্টারে ভারত এবং ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে বাংলাদেশ।

বিশ্বকাপের আগে স্কটল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। ওই টুর্নামেন্টের আরেক দল নেদারল্যান্ডস।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com