হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে “ফৌজদারি অবহেলা” উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রিটে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
আজ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।
রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
আবেদনে দাবি করা হয়, হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত জনস্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছে এবং এতে সরকারের দায়িত্বে গুরুতর অবহেলা হয়েছে। তাই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।