সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

নকলের দায়ে এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

  • সবশেষ আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৬৭ জন সংবাদটি দেখেছেন

লক্ষ্মীপুরের কমলনগরে উচ্চতর গণিত পরীক্ষায় নকল করায় সোলতান মাহমুদ জিসান নামে এক এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১৭ মে) উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব কামাল উদ্দিন বাহার

বহিষ্কৃত জিসান উপজেলার চরলরেন্স এলাকার গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

শিক্ষকদের বরাতে জানা যায়, রোববার ঐচ্ছিক বিষয় উচ্চতর গণিত পরীক্ষা চলাকালে পরীক্ষার মাঝামাঝি সময়ে জিসান নকল দেখে লিখছিলেন। বিষয়টি দায়িত্বরত শিক্ষকদের নজরে এলে তিনি প্রথমে নকল করার অভিযোগ অস্বীকার করেন।

পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে নকল উদ্ধার করা হয়।

কেন্দ্র সচিব কামাল উদ্দিন বাহার বলেন, “নকল করার সময় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। দায়িত্বরত শিক্ষকরা তার কাছ থেকে নকল পেয়েছেন।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com