সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

মধ্যপ্রাচ্য সংকট ও সুদের হার অনিশ্চয়তায় বাড়ছে সোনার দাম

  • সবশেষ আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৫০ জন সংবাদটি দেখেছেন

টানা কয়েকদিনের দরপতনের পর আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে অনিশ্চয়তা এবং মূল্যস্ফীতি সংক্রান্ত উদ্বেগের কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা কিছুটা বেড়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের বাজারে শুক্রবার লেনদেনের শুরুতে ২৪ ক্যারেট সোনার দাম বেড়ে প্রতি গ্রাম ৫৪৪ দিরহামে পৌঁছেছে। আগের কার্যদিবসে এর দাম ছিল ৫৪১.২৫ দিরহাম। এর আগে কয়েক দফা কমে দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল স্বর্ণের দাম।

বাজার সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট সোনার দাম বেড়ে প্রতি গ্রাম ৫০৩.৭৫ দিরহাম, ২১ ক্যারেট ৪৮৩ দিরহাম, ১৮ ক্যারেট ৪১৪ দিরহাম এবং ১৪ ক্যারেট সোনা ৩২৩ দিরহামে বিক্রি হচ্ছে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে বিনিয়োগকারীরা এখনো সতর্ক অবস্থানে রয়েছেন। একদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, অন্যদিকে যুক্তরাষ্ট্রের মুদ্রানীতি ও মূল্যস্ফীতি নিয়ে অনিশ্চয়তা স্বর্ণবাজারে প্রভাব ফেলছে। তবে শক্তিশালী মার্কিন ডলার ও বন্ডের উচ্চ মুনাফা স্বর্ণের দাম বৃদ্ধির গতি সীমিত রাখতে পারে বলেও মত দিয়েছেন তারা।

এদিকে আন্তর্জাতিক বাজারে ওঠানামা থাকলেও দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নির্ধারিত সর্বশেষ মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

বিশ্ববাজারের পরিস্থিতি ও ডলারের গতিপ্রকৃতির ওপর আগামী দিনগুলোতে স্বর্ণের দামের গতিধারা অনেকটাই নির্ভর করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com