মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষার ফল প্রকাশ, কী বলছেন চিকিৎসক?

  • সবশেষ আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৪৭ জন সংবাদটি দেখেছেন

সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শারীরিক ও মানসিকভাবে দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণ সক্ষম বলে জানিয়েছে হোয়াইট হাউস।

রোববার প্রকাশিত এক মেডিকেল প্রতিবেদনের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, ট্রাম্পের হৃদ্‌যন্ত্র, ফুসফুস, স্নায়ুতন্ত্র এবং সামগ্রিক শারীরিক সক্ষমতা স্বাভাবিক ও শক্তিশালী রয়েছে।

প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক নৌবাহিনীর ক্যাপ্টেন শন বারবাবেলা জানান, গত মঙ্গলবার ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান ট্রাম্প। পরীক্ষার ফলাফলে তার শারীরিক অবস্থা সন্তোষজনক পাওয়া গেছে।

চিকিৎসা প্রতিবেদনে বলা হয়, আগামী মাসে ৮০ বছরে পা দিতে যাওয়া ট্রাম্পের বর্তমান ওজন ২৩৮ পাউন্ড। তার রক্তচাপ ১০৫/৭১ এবং বিশ্রামকালীন হৃদস্পন্দন প্রতি মিনিটে ৭৩ বার। কোলেস্টেরল নিয়ন্ত্রণে তিনি অ্যাসপিরিন, রোসুভাস্টাটিন ও এজেটিমাইব সেবন করছেন।

চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে ট্রাম্প পুরোপুরি সক্ষম। তার ব্যস্ত কর্মসূচি ও নিয়মিত শারীরিক কর্মকাণ্ড সুস্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত বছরের নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার ডান কানের ক্ষতচিহ্ন এখনো দৃশ্যমান রয়েছে। এছাড়া ঘন ঘন করমর্দন এবং অ্যাসপিরিন ব্যবহারের কারণে হাতে সামান্য নরম টিস্যুর জ্বালাভাব রয়েছে।

চিকিৎসক জানান, আগে পায়ে যে সামান্য ফোলাভাব ছিল তা এখন অনেকটাই কমেছে। এটি দীর্ঘমেয়াদি শিরাজনিত রক্তসঞ্চালন সমস্যার সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে, মানসিক সক্ষমতা যাচাইয়ের জন্য নেওয়া মন্ট্রিয়ল কগনিটিভ অ্যাসেসমেন্ট (এমওসিএ) পরীক্ষায় ট্রাম্প ৩০-এর মধ্যে পূর্ণ ৩০ নম্বর পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, এটি তার চতুর্থ কগনিটিভ পরীক্ষা এবং প্রতিবারই তিনি পূর্ণ নম্বর অর্জন করেছেন।

চিকিৎসকদের মূল্যায়ন অনুযায়ী, ট্রাম্পের হৃদ্‌যন্ত্রের কার্যক্ষমতা তার প্রকৃত বয়সের তুলনায় উল্লেখযোগ্যভাবে ভালো অবস্থায় রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com