সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

আর মাত্র ৮ দিনের অপেক্ষা

  • সবশেষ আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৬৭ জন সংবাদটি দেখেছেন

আর মাত্র ৮ দিনের অপেক্ষা। এরপরই ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠবে গোটা পৃথিবী। হাজার মাইল দূরের সেই মহাযজ্ঞের উত্তাপ পৌঁছে গেছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম সাফুরাতেও।

বিশ্বকাপ ঘিরে প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসার অনন্য এক নজির গড়েছেন গ্রামের একদল কিশোর-তরুণ। নিজেদের নাস্তার টাকা জমিয়ে তারা তৈরি করেছেন ব্রাজিলের প্রায় ৪০০ ফুট দীর্ঘ পতাকা। গ্রামের প্রধান সড়কের ওপর উড়তে থাকা সবুজ-হলুদের বিশাল এ পতাকা এখন যেন সাফুরা গ্রামের প্রাণের স্পন্দন।

পতাকার নিচে দাঁড়িয়ে তরুণদের চোখে-মুখে ফুটে উঠছে বিশ্বকাপ জয়ের স্বপ্ন। তাদের বিশ্বাস, এবারের আসরে ব্রাজিল দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরবে। সেই আশা নিয়ে তারা প্রিয় দলের জন্য শুভ কামনা জানাচ্ছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com