মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

দ্বিতীয়বার জামিন পেলেও জেলগেট থেকেই ফের আটক আ.লীগ নেতা

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১২৬ জন সংবাদটি দেখেছেন

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. সিরাজুল হক খন্দকার দ্বিতীয়বারের মতো আদালত থেকে জামিন লাভ করলেও মুক্তি পাননি। বুধবার সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই জেলগেট থেকে তাকে পুনরায় আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, ২০২৫ সালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পরিচালিত একটি বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়ার পর থেকে এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে ছিলেন সিরাজুল হক খন্দকার। বিভিন্ন মামলায় আইনি প্রক্রিয়া শেষে গত ২৫ মে তিনি প্রথমবারের মতো আদালত থেকে জামিন পান। তবে কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে পুনরায় আটক করে ডিবি পুলিশ।

পরবর্তীতে ২০২৩ সালে লালমনিরহাটে জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় আদালতে হাজির করার পর তাকে আবারও জেলহাজতে পাঠানো হয়।

সর্বশেষ বুধবার সন্ধ্যায় ওই মামলায় জামিন লাভের পর কারাগার থেকে মুক্তি পান সিরাজুল হক খন্দকার। কিন্তু এবারও মুক্তি স্থায়ী হয়নি। জেলগেট থেকে পুনরায় তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

তবে এবার কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

এদিকে, পরপর দুইবার আদালত থেকে জামিন লাভের পরও জেলগেট থেকে পুনরায় আটকের ঘটনায় রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে নতুন কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com