সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

দিনাজপুরে বিশ্ব‌ পরিবেশ দিবস উপলক্ষে সনাক এর মানববন্ধন অনুষ্ঠিত

  • সবশেষ আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫৭ জন সংবাদটি দেখেছেন

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’। প্রতিপাদ্য সামনে রেখে বিশ^পরিবেশ দিবসটিতে মানব বন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি সনাক। দিবসটি উপলক্ষে আজ দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানবন্ধনের আয়োজন করে সনাক। মানববন্ধনে বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী খরা, অতিবৃষ্টি, জলাবদ্ধতা,প্লাষ্টিকের ব্যবহার এবং লবণাক্ততার প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

গাছ,খাল, বিল, নদী, পুকুর ও অন্যান্য প্রাকৃতিক জলাশয় জলবায়ু সহনশীলতা গড়ে তোলার অন্যতম প্রধান প্রাকৃতিক অবলম্বন। কিন্তু অবৈধ দখল ও ভরাটের কারণে মুক্ত জলাশয়ের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং বৃষ্টির পানি ধারণ ও সংরক্ষণের সক্ষমতা ক্রমাগত হ্রাস পাচ্ছে।

বক্তারা মনে করেন নবায়নযোগ্য জ¦ালানীর প্রসার ও পরিবেশ সংরক্ষনে জনসচেনতার ঘাটতি রয়েছে। বন ও পরিবেশ মন্ত্রনালয় এবং সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমুহ নবায়নযোগ্য জ¦ালানী রুপান্তর,পরিবেশ সংরক্ষন ও বর্জ্য ব্যবস্থাপনায় কার্যক্রমে প্রতিবন্ধকতা,সুশাসনের ঘাটতি ও অনিয়ম দূনীতি প্রসঙ্গে সচেনতার অভাব রয়েছে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে মন্তব্য করেছেন বক্তারা।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে মন্তব্য করেছেন বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন সনাকের সভাপতি অধ্যাপক জলিল আহমেদ,দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, হাবিপ্রবির সাবেক রেজিষ্টার অধ্যাপক বিধান চন্দ্র রায় , এডভোকেট সরজ গোপাল রায়, সনাকের সমন্বয়ক আব্দুল্ হান্নান আজাদ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com