সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

নার্সিং প্রশাসনকে অন্য দপ্তরে একীভূতের প্রচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১১০ জন সংবাদটি দেখেছেন

নার্সিং প্রশাসন ও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য দপ্তরের সঙ্গে একীভূত করার প্রচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে জেলা শহরের ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতালের সামনে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি এবং সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি আনোয়ারা খাতুন। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রিমন ইসলাম, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, নার্সিং ইনস্ট্রাক্টর নিতিশ রায়, নার্সিং সুপারভাইজার মির্জা আকতার বানু ও বাদশা আলমগীর, এবং সহকারী নার্স সুমাইয়া খানম।

বক্তারা বলেন, “নার্সিং প্রশাসন ও মিডওয়াইফারি অধিদপ্তর ৪৮ বছরের ঐতিহ্য, সেবা ও অগ্রগতির ধারায় প্রতিষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটিকে অন্য কোনো দপ্তরের সঙ্গে একীভূত করা অযৌক্তিক ও অমঙ্গলজনক পদক্ষেপ হবে।”

তারা আরও বলেন, এই অধিদপ্তর স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেশের জনগণের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই এর স্বাধীনতা ও স্বাতন্ত্র্য রক্ষা করা অত্যাবশ্যক।

বক্তারা একযোগে একীভূতকরণের এই উদ্যোগের তীব্র প্রতিবাদ ও তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

 

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com