বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে রাতে মাঠে নামছে পর্তুগাল ফাউল করেও কেন রেফারির নজর এড়িয়ে গেলেন মেসি? প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে, শ্রীমঙ্গলে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে অংশ নেবেন এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি ছড়ানোর অভিযোগ, থানায় আর্জেন্টিনা সমর্থক কারমাইকেল কলেজে শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ভারতীয় টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে ব্যবসায়ীদের বিক্ষোভ রৌমারী সীমান্তে শূন্যরেখায় ৯ বাংলাদেশি, অসুস্থ শিশুদের নিয়ে মায়ের আকুতি ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় কারাগারে শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা জিসান আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

ভারতীয় টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে ব্যবসায়ীদের বিক্ষোভ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১১ জন সংবাদটি দেখেছেন

ভারত থেকে এলসির (লেটার অব ক্রেডিট) মাধ্যমে টমেটো আমদানি সাময়িকভাবে বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় টমেটো ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিবাদস্বরূপ সড়কে টমেটো ফেলে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।

ব্যবসায়ীরা জানান, মৌসুমের শেষ দিকে স্থানীয় কৃষকদের কাছ থেকে তুলনামূলক বেশি দামে টমেটো কিনে মজুত করেছেন তারা। এখনও বিপুল পরিমাণ টমেটো বাজারজাত করা বাকি রয়েছে।

তাদের দাবি, এ অবস্থায় ভারতীয় টমেটো আমদানি শুরু হলে বাজারে সরবরাহ বেড়ে যাবে এবং স্থানীয় বাজারে দাম কমে যেতে পারে। এতে কৃষক ও ব্যবসায়ী উভয়েই আর্থিক ক্ষতির মুখে পড়বেন।

বিক্ষোভে বক্তব্য দেন স্থানীয় ব্যবসায়ী শাহিনুর রহমান, রিজু প্রামাণিক, রাজু আহম্মেদ, আবুল খায়ের, রাসেল আহম্মেদসহ আরও অনেকে।

পরে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে জমা দেন। স্মারকলিপিটি গ্রহণ করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিন।

স্মারকলিপিতে দেশীয় কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য ভারতীয় টমেটো আমদানি সাময়িকভাবে বন্ধ রাখার দাবি জানানো হয়।

ব্যবসায়ীদের মতে, স্থানীয়ভাবে উৎপাদিত টমেটোর বাজার স্থিতিশীল রাখতে এবং কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে আমদানির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com