শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা

ব্রাজিল দলের অনুশীলনে ফিরলেন নেইমার!

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১০ জন সংবাদটি দেখেছেন

মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে যখন ব্রাজিলের ফুটবল ভক্তদের মাথায় হাত, ঠিক তখনই সেলেসাও শিবিরে হাজির এক স্বস্তির হাওয়া! ঠিক এক মাস মাঠের বাইরে থাকার পর অবশেষে স্নিকার্স ছেড়ে ফুটবল বুট পায়ে টোকা দিলেন ব্রাজিলের ‘পোস্টার বয়’ ও নাম্বার টেন নেইমার জুনিয়র।

যুক্তরাষ্ট্রে পা রাখার পর এই প্রথম দলের বাকি সতীর্থদের সাথে মাঠে নামলেন তিনি। আর অনুশীলনে ঢুকেই স্বভাবসুলভ চটুল ভঙ্গিতে সাংবাদিকদের দিকে ছুড়ে দিলেন রসালো খোঁচা, আমাকে কি খুব মিস করছিলে? চলতি বিশ্বকাপে হাইতির বিরুদ্ধে ব্রাজিলের দ্বিতীয় গ্রুপ পর্বের ম্যাচের ঠিক ৪৮ ঘণ্টা আগে দলের এই শেষ মুহূর্তের অনুশীলনে নেইমারের আগমন পুরো ক্যাম্পের আবহ বদলে দিয়েছে। ইনজুরি কাটিয়ে ফেরা এই তারকাকে বরণ করে নিতে ব্রাজিলিয়ান ফুটবলাররা মেতে উঠেছিলেন এক মজার কাণ্ডেও। মাঠে নামার আগে সতীর্থরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নেইমারকে চড়-থাপ্পড় মেরে এবং তুমুল হাততালির মাধ্যমে তাঁর এই প্রত্যাবর্তনকে উদযাপন করেন।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, নেইমারের ডান পায়ের কাফ ইনজুরি কাটিয়ে ওঠার পুনর্বাসন প্রক্রিয়া একদম সঠিক সময়ে এবং সূচি অনুযায়ীই এগোচ্ছে। মঙ্গলবার দলের সাথে কিছুটা ওয়ার্ম-আপ বা গা গরম করার পর নেইমার মাঠের অন্য প্রান্তে গিয়ে একা একা কন্ডিশনিং ও ফিজিক্যাল এক্সারসাইজ করেন। তবে চোট থেকে সেরে ওঠার এই ট্রানজিশন পিরিয়ডে থাকায় আগামী শুক্রবার ফিলাডেলফিয়ার মাঠে হাইতির বিরুদ্ধে ম্যাচে তিনি স্কোয়াডে থাকছেন না।

অবশ্য ম্যাচ না খেললেও দলের মনোবল বাড়াতে পুরো স্কোয়াডের সাথেই ফিলাডেলফিয়া ভ্রমণ করবেন এই গ্ল্যামার বয় এবং ফিলাডেলফিয়ার বেস ক্যাম্পেই তাঁর বল ট্র্যাকিং ও বাকি ফিটনেস টেস্ট চলবে। সিবিএফ’র মেডিকেল টিম আশাবাদী যে, গ্রুপ পর্বের শেষ তথা বাঁচা-মরার মহাগুরুত্বপূর্ণ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে সম্পূর্ণ ফিট হয়েই মাঠে নামবেন এই সেলেসাও জাদুকর।

প্রথম ম্যাচে ক্যাসেমিরো-ইগড় থিয়াগোদের ব্যর্থতায় যে আক্রমণভাগের জৌলুস হারিয়েছিল ব্রাজিল, নেইমারের এই রাজকীয় প্রত্যাবর্তনের আবহে তা আবার ফিরে আসে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com