শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরো ১১০৯ বাংলাদেশি এআই যুগে সেলিব্রিটিদের ব্যক্তিত্ব সুরক্ষার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে ম্যাচের পরিসংখ্যানই এখন নতুন করে ফাইনালের স্বপ্ন দেখাচ্ছে সেলেসাও সমর্থকদের কোটের হাতায় অতিরিক্ত বোতাম কেন? জানলে অবাক হবেন! চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২৬ জুন ৩ বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম, আসছে ‘লাইফলাইন’ রাফিনহার চোট নিয়ে ব্রাজিল শিবিরে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে ব্রাজিলকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি বাড়াতে চান স্টিভ ক্লার্ক রবিবার মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, স্ট্যাম্প-চেকসহ নানা আলামত উদ্ধার

রাফিনহার চোট নিয়ে ব্রাজিল শিবিরে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে

  • সবশেষ আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩ জন সংবাদটি দেখেছেন

হাইতির বিপক্ষে ৩-০ গোলে স্বস্তির জয় পেলেও, রাফিনহার চোট নিয়ে ব্রাজিল শিবিরে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। বাম পায়ের পেশিতে টান লাগার পর ৪০ মিনিটে মাঠ ছাড়েন ২৯ বছর বয়সি এই উইঙ্গার। তবে ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তিকে তার পরিস্থিতিতি নিয়ে আরও মূল্যায়নের জন্য অপেক্ষার কথা জানিয়েছেন।

আনচেলত্তি স্বীকার করেছেন, তিনি এখনও ইনজুরির তীব্রতা সম্পর্কে জানেন না। ম্যাচের পর এই ইতালীয় কোচ বলেন, রাফিনহাকে আগামীকাল মূল্যায়ন করা হবে, এই মুহূর্তে আমরা জানি না কী ঘটেছে।

মিডফিল্ডার লুকাস পাকেতাও তার সতীর্থের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পাকেতা বলেন, আমার মনে হয় আমরা সবাই চিন্তিত। আমরা আশা করি এটা গুরুতর কিছু নয়। আমি এখনও কিছুই জানি না, তার এখনও পরীক্ষা করাতে হবে।

রাফিনহার ইনজুরি অনিশ্চয়তা তৈরি করলেও, নেইমারকে নিয়ে সুখবর পেয়েছে সেলেসাওরা। কাফ ইনজুরির কারণে গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচ খেলতে না পারার পর এই ফরোয়ার্ড মাঠে ফেরার কাছাকাছি রয়েছেন। আনচেলত্তি নিশ্চিত করেছেন, শিগগিরই মাঠে ফিরছেন নেইমার।

আনচেলত্তি বলেছেন, নেইমার আগামীকাল এককভাবে এবং সোমবার দলের বাকিদের সাথে অনুশীলন করবেন। নেইমার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য উপস্থিত থাকবে।

গ্রুপ সি-এর ব্রাজিল শক্তিশালী অবস্থানে থাকলেও রাফিনহার মেডিকেল মূল্যায়নের দিকেই সবার মনোযোগ থাকবে। বুধবার মিয়ামি স্টেডিয়ামে স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com