বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

এশিয়া কাপ ট্রফি ফেরত দিতে ভারতের দুই দিনের আল্টিমেটাম

  • সবশেষ আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৭১ জন সংবাদটি দেখেছেন
এশিয়া কাপ ট্রফি ফেরত দিতে ভারতের দুই দিনের আল্টিমেটাম
এশিয়া কাপ ট্রফি ফেরত দিতে ভারতের দুই দিনের আল্টিমেটাম

ভারত ইতিমধ্যেই জিতেছে এশিয়া কাপের নবম শিরোপা। কিন্তু এক মাস কেটে গেলেও এখনো ট্রফিটি পৌঁছায়নি মুম্বাইয়ে বিসিসিআই অফিসে। বিষয়টি নিয়ে ক্রমেই বিরক্তি বাড়ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মধ্যে। অবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নকভিকে দুই দিনের আল্টিমেটাম দিয়েছে বোর্ড—এর মধ্যে ট্রফি ভারতে না এলে বিষয়টি আইসিসির সভায় তুলবে তারা।

বিসিসিআইয়ের যুগ্ম সম্পাদক দেবজিত সাইকিয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন, আসন্ন আইসিসি’র ত্রৈমাসিক সভায় (৪ নভেম্বর, দুবাই) ট্রফি বিতর্কের বিষয়টি প্রধান আলোচ্য হিসেবে উত্থাপন করা হবে। তবে তার আগেই যদি ট্রফি পৌঁছে যায়, তাহলে পরিস্থিতি শান্তিপূর্ণভাবেই মিটে যেতে পারে বলে আশাবাদী তিনি। সাইকিয়া বলেন, ‘হ্যাঁ, আমরা কিছুটা অসন্তুষ্ট। এক মাস পার হয়ে গেছে, তবুও এখনো ট্রফি আমাদের হাতে আসেনি। প্রায় ১০ দিন আগে আমরা এসিসি চেয়ারম্যানকে চিঠি দিয়েছিলাম, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি।’

তিনি আরও জানান, ‘তারা এখনো ট্রফিটি নিজেদের কাছে রেখেছে। তবে আমরা আশা করছি এক-দুই দিনের মধ্যেই এটি মুম্বাইয়ে আমাদের অফিসে পৌঁছাবে। যদি তা না হয়, তাহলে বিষয়টি আমরা আইসিসির বৈঠকে আনুষ্ঠানিকভাবে তুলব।’ দৃঢ় কণ্ঠে ভারতীয় সমর্থকদের আশ্বস্ত করে সাইকিয়া বলেন, ‘এই বিষয়ে আমরা সম্পূর্ণ প্রস্তুত। আমি ভারতবাসীকে আশ্বস্ত করতে চাই—ট্রফি এখনো আসেনি, কিন্তু অবশ্যই ফিরবে। সময়টা নির্দিষ্ট নয়, তবে একদিন এটা আসবেই।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা সব ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছি। চ্যাম্পিয়ন আমরা হয়েছি, সেটার প্রমাণ সব রেকর্ডেই আছে—শুধু ট্রফিটাই অনুপস্থিত। আশা করি, সুস্থবুদ্ধি কাজ করবে।’

ঘটনার সূত্রপাত ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ ফাইনালে। টানটান উত্তেজনার ম্যাচে ভারত শেষ ওভারে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জেতে। কিন্তু ট্রফি হস্তান্তরের সময় দেখা দেয় অভূতপূর্ব অস্বস্তিকর পরিস্থিতি—ভারতীয় দল এসিসি সভাপতি মহসিন নকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। ট্রফি পরবর্তীতে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেওয়া হয় কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা ছাড়াই। ফলে ভারতের শিরোপা উদ্‌যাপন হয়—ট্রফি ছাড়াই!

বিসিসিআই কর্মকর্তারা তখন জানান, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পাকিস্তানের একজন মন্ত্রীর কাছ থেকে ট্রফি গ্রহণ করব না। কিন্তু এর মানে এই নয় যে, ট্রফি এবং মেডেলও তিনি নিয়ে যাবেন। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।’

অন্যদিকে এসিসি সভাপতি মহসিন নকভি দাবি করেন, তিনি ট্রফি দিতে প্রস্তুত, তবে চান ভারতের প্রতিনিধি এসে তার কাছ থেকেই সেটি গ্রহণ করুক। এ নিয়ে টানাপোড়েন চলছেই। তবে বিসিসিআইয়ের দৃঢ় অবস্থান এবং আইসিসিতে বিষয়টি তোলার সিদ্ধান্ত নতুন মাত্রা যোগ করেছে এই ট্রফি-নাটকে।

এক মাস পেরিয়ে গেলেও এখনও প্রশ্ন রয়ে গেছে—ভারতের হাতে কবে ফিরবে সেই এশিয়া কাপ ট্রফি?

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com