বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

হঠাৎই আংটিবদল, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন গায়ক শেখ সাদী

  • সবশেষ আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১২১ জন সংবাদটি দেখেছেন

তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী শেখ সাদী জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। পারিবারিক আয়োজনে গত শুক্রবার তাঁর আংটিবদল সম্পন্ন হয়েছে।

শনিবার বিষয়টি নিশ্চিত করে শেখ সাদী জানান, আংটিবদলের সিদ্ধান্তটি ছিল একেবারেই আকস্মিক। তিনি বলেন, যুক্তরাষ্ট্রপ্রবাসী তাঁর বাবা-মা সম্প্রতি দেশে আসার পর পারিবারিকভাবে বিয়ের আলোচনা শুরু হয়। পরিবারের পছন্দ করা মেয়ের সঙ্গে তিনি সম্মতি দিলে আংটিবদলের আয়োজন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শেখ সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং সেখানকার একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। ঢাকার শাহজাদপুর এলাকায় কনের বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে আংটিবদল অনুষ্ঠিত হয়।

ইউটিউব ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত একাধিক গানের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন শেখ সাদী। বিশেষ করে তাঁর গাওয়া ললনা গানটি ব্যাপক সাড়া ফেলে। বর্তমানে দেশের তরুণ শ্রোতাদের মধ্যে তাঁর একটি শক্তিশালী ভক্তগোষ্ঠী রয়েছে।

গানের পাশাপাশি অভিনয়েও দেখা গেছে তাঁকে। শহরের নতুন অতিথি নাটকে অভিনয় করলেও পরবর্তীতে অভিনয়ের চেয়ে সংগীতকেই নিজের মূল পথ হিসেবে বেছে নেন তিনি।

এদিকে শেখ সাদী জানিয়েছেন, তাঁর নতুন বেশ কয়েকটি গান প্রস্তুত রয়েছে। পাশাপাশি আরও কিছু গানের কাজ চলছে। শিগগিরই সেগুলো প্রকাশ করা হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com