সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

নীলফামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

  • সবশেষ আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৫০ জন সংবাদটি দেখেছেন

নীলফামারীর জলঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় সাইফুল ইসলাম মুকুল (৪৫) নামে ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে (ইউপি) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ জুন) দুপুরে ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন চলছিল। এ সময় পেট্রোল পাম্প এলাকায় শিক্ষার্থীরা পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লাঠি, ছুরি, চাইনিজ কুড়ালসহ অস্ত্র নিয়ে  আন্দোলনের মিছিলে হামলা করেন। এতে আন্দোলনে থাকা ইয়াসিন আলীকে হত্যার উদ্দেশ্য মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি একটি মামলা দায়ের করেন। সেই মামলায় মুকুল নামীয় আসামি।

এ বিষয়ে জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, মুকুল মামলার নামীয় আসামি। দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। আজকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com