মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

সাইফুল হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ

  • সবশেষ আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৩২ জন সংবাদটি দেখেছেন

গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে ভারী বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখা।

সোমবার সকাল ১১টার দিকে গাইবান্ধা পৌর পার্কে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংগঠনটির নেতাকর্মীরা সমবেত হন। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আবু হাসান আকন্দ, জেলা সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, গাইবান্ধা পৌর জামায়াতের আমীর ফেরদৌস আলম ফিরোজ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মুজাহিদ ফয়সাল, জেলা সেক্রেটারি ফাহিম মণ্ডল, সরকারি কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মামুন, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন এবং কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিলসহ অন্যান্য নেতারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভারী বৃষ্টি উপেক্ষা করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। বিক্ষোভে ছাত্রশিবির, জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা সাইফুল ইসলাম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ঘটনার বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত রোববার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম নিহত হন। এ ঘটনায় সালাউদ্দিন নামে আরও একজন গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com