বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

প্রায় পাঁচ দশক পর প্রথমবারের মতো বিদেশিদের জন্য ভিসা ফি বাড়িয়েছে জাপান

  • সবশেষ আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১১৩ জন সংবাদটি দেখেছেন

প্রায় পাঁচ দশক পর প্রথমবারের মতো বিদেশিদের জন্য ভিসা ফি বাড়িয়েছে জাপান। আগামী ১ জুলাই থেকে কার্যকর হওয়া নতুন হারে একক প্রবেশ (সিঙ্গেল-এন্ট্রি) ভিসার ফি বর্তমানের তুলনায় পাঁচ গুণ বৃদ্ধি পাবে।

সোমবার (২২ জুন) বিবিসি প্রকাশিত এক প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সিঙ্গেল-এন্ট্রি ভিসার ফি তিন হাজার ইয়েন থেকে বাড়িয়ে ১৫ হাজার ইয়েন করা হয়েছে। একইভাবে বহুবার প্রবেশের (মাল্টিপল-এন্ট্রি) ভিসার ফি ছয় হাজার ইয়েন থেকে বাড়িয়ে ৩০ হাজার ইয়েন নির্ধারণ করা হয়েছে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি শুক্রবার সাংবাদিকদের জানান, মুদ্রাস্ফীতি ও বিনিময় হার পরিবর্তনের পর ভিসা ফি সংশোধন করা হয়েছে। তিনি বলেন, এ সিদ্ধান্তের ফলে বিদেশি পর্যটক আগমনে তাৎক্ষণিক কোনো নেতিবাচক প্রভাব পড়বে বলে দেশটির সরকার মনে করে না।

বিশ্লেষকদের মতে, দুর্বল ইয়েন এবং মহামারির পর আন্তর্জাতিক ভ্রমণ স্বাভাবিক হয়ে ওঠার ফলে জাপানে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছর দেশটিতে রেকর্ড চার কোটি ২৭ লাখ আন্তর্জাতিক পর্যটক ভ্রমণ করেছেন।

এর আগে গত মে মাসে জাপানের উচ্চকক্ষ বিদেশিদের জন্য প্রযোজ্য আরও কয়েকটি ফি বৃদ্ধির একটি বিল অনুমোদন করে। নতুন বিধান অনুযায়ী, স্থায়ী বসবাসের অনুমতির আবেদন ফি সর্বোচ্চ ১০ হাজার ইয়েন থেকে বাড়িয়ে তিন লাখ ইয়েন পর্যন্ত নির্ধারণ করা যাবে, যা আগের সীমার তুলনায় ৩০ গুণ বেশি।

এ ছাড়া বসবাসের মর্যাদা পরিবর্তন বা অবস্থানের মেয়াদ বাড়ানোর জন্যও সর্বোচ্চ এক লাখ ইয়েন পর্যন্ত ফি গুনতে হবে। বর্তমানে এ খাতে ফি ১০ হাজার ইয়েন।

জাপানের সরকারের কর্মকর্তারা বলছেন, জাপানের ভিসা ও আবাসন-সংক্রান্ত ফি উন্নত অর্থনীতির দেশগুলোর মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, জাপানি মুদ্রা ইয়েন ২০২১ সাল থেকে ধারাবাহিকভাবে দুর্বল হয়ে পড়ছে এবং বর্তমানে প্রায় ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com