সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেল ডিপোতে আগুন

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩৯ জন সংবাদটি দেখেছেন

ইউক্রেনের ড্রোন হামলার ধ্বংসাবশেষ পড়ে রাশিয়ার দক্ষিণাঞ্চলের ক্রাসনোদার অঞ্চলের একটি তেল ডিপোতে আগুন লেগেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রাসনোআর্মেইস্ক জেলার পোলতাভস্কায়া তেল ডিপোতে একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার পর এ আগুনের ঘটনা ঘটে। খবর এএফপির।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পঞ্চম বছরে গড়ানোর মধ্যে উভয় পক্ষই একে অপরের ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেন বিশেষ করে রাশিয়ার জ্বালানি অবকাঠামো ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে।

কিয়েভের দাবি, এসব হামলার উদ্দেশ্য হলো জ্বালানি খাত থেকে রাশিয়ার আয় কমিয়ে যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করা।

এদিকে ঘটনার কয়েক মিনিট পর ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, রাশিয়ার একটি হামলায় দেশটির একটি শিল্প স্থাপনাতেও আগুন লাগে। তবে পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দুই ঘটনার কোনোটিতেই হতাহতের খবর পাওয়া যায়নি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com