সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

অবৈধ চায়না জাল কারখানায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪৪ জন সংবাদটি দেখেছেন

নীলফামারীর কিশোরগঞ্জে একটি অবৈধ চায়না জাল কারখানায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময়ে আনুমানিক ৪১ লাখ টাকার চায়না জাল ও চারটি বিদুৎচালিত সেলাই মেশিন জব্দ করা হয়।

বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মধ্যরাজীব সয়ারকাজী পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান। এতে সহায়তা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল সালাম, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ও থানা পুলিশের সদস্যরা।

জানা যায়, ওই এলাকার কালু মামুদের ছেলে খলিল ও জলিল নিজ বাড়িতে একটি অবৈধ চায়না জাল তৈরির কারখানা গড়ে তোলেন। দীর্ঘদিন ধরে সেখানে অবৈধ চায়না জাল তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে অভিযান পরিচালনা করেন। এসময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক পালিয়ে যায়। পরে সেখান থেকে আনুমানিক ৪১ লাখ টাকার চায়না জাল ও চারটি বিদুৎচালিত সেলাই মেশিন জব্দ করা হয়। অপরদিকে কারখানার পাশে দুলু মিয়া নামে আরেকজনের বাড়িতে অভিযান চালিয়ে চায়না জাল জব্দ করা হয় এবং তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান ঢাকা পোস্টকে বলেন, একটি বাড়িতে কারখানা গড়ে তুলে অবৈধ চায়না জাল তৈরি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে আজকে সেখানে অভিযান পরিচালনা করে আনুমানিক ৪১ লাখ টাকা অবৈধ চায়না জাল ও চারটি বিদ্যুৎচালিত সেলাই মেশিন জব্দ করা হয়। আমাদের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক পালিয়ে যাওয়ায় এটি থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে। সেখানে আরেকটি বাড়িতে অভিযান চালিয়ে চায়না জাল পাওয়ার পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com