সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ইতিহাস বলছে, বিশ্বকাপ জিতবে ব্রাজিল!

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪২ জন সংবাদটি দেখেছেন

স্বপ্নের মতো এক বিশ্বকাপ কাটাচ্ছেন ভিনিসিউস জুনিয়র। টুর্নামেন্টে দলের প্রথম ৩ ম্যাচের সবগুলোতেই গোলের দেখা পেয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। গতকাল (২৫ জুন) স্কটল্যান্ডের বিপক্ষে ২ গোল করে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ব্রাজিলের হয়ে বিশ্বকাপের তিন গ্রুপ ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন তিনি।

অনন্য এই রেকর্ড গড়ে বিশ্বখ্যাত তারকাদের পাশে জায়গা করে নিলেন ভিনিসিউস জুনিয়র। বিশ্বকাপের সবগুলো আসরে অংশ নেয়া ব্রাজিলের হয়ে গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচে গোলের রেকর্ড আছে কেবল ৪ জনের। ১৯৭০ সালে জাইরজিনহো, ১৯৯৪ সালে রোমারিও ও ২০০২ সালে রোনালদো-রিভালদো জুটি এই রেকর্ড গড়েন। পঞ্চম খেলোয়াড় হিসেবে এই তালিকায় যুক্ত হলেন ভিনি।
 
পরপর ৩ ম্যাচে ভিনির এই গোল আরও একটি পরিসংখ্যানকে সামনে এনেছে, যে পরিসংখ্যান কিছুটা হলেও স্বস্তির বার্তা দেবে ব্রাজিলিয়ান সমর্থকদের। 

ইতিহাস বলছে, গ্রুপ পর্বের ৩ ম্যাচে ব্রাজিলিয়ান কোনো খেলোয়াড় গোল করলে বিশ্বকাপ জেতে ব্রাজিল। ১৯৭০ সালে জাইরজিনহো, ১৯৯৪ সালে রোমারিও গ্রুপ পর্বের ৩ ম্যাচে গোল করার পর বিশ্বকাপ উঁচিয়ে ধরেছেন। ২০০২ সালে সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি করেন রোনালদো এবং রিভালদো।
 
যদি ইতিহাসের এই ধারা অব্যাহত থাকে, তবে এবার ভিনিসিউসের ব্রাজিলও জিততে পারে শিরোপা। তবে সেটা করতে হলে এখনও কঠিন পরীক্ষা দিতে হবে সেলেসাওদের। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ পর্ব পার করলেও পরের রাউন্ড থেকেই চ্যালেঞ্জিং সময় শুরু হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com