সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

পলাশবাড়ী চৌমাথা এলাকায় ১৪৪ ধারা জারি, সংঘর্ষের আশঙ্কায় প্রশাসনের পদক্ষেপ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫০ জন সংবাদটি দেখেছেন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় পলাশবাড়ী চৌমাথা কেন্দ্র করে ৫০০ মিটার এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩০ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, উপজেলার ৪ নম্বর বরিশাল ইউনিয়নকে কেন্দ্র করে দুই রাজনৈতিক দলের পরস্পরবিরোধী অবস্থানের কারণে পলাশবাড়ী চৌমাথা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির আশঙ্কা রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পলাশবাড়ী চৌমাথা থেকে চারদিকে ৫০০ মিটার এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে।এ সময় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল, স্লোগান, শব্দবর্ধক যন্ত্রের ব্যবহার এবং লাঠি, অস্ত্র বা আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, সোমবার (২৯ জুন) রাত ৯টার দিকে উপজেলার জুনদাহ বাজারে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছামাদ মণ্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামিম রেজা এবং স্বেচ্ছাসেবক দল নেতা মিলনের ওপর অতর্কিত হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় উভয় পক্ষের মোট চারজন আহত হন। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সম্ভাব্য সংঘর্ষ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আইন মেনে চলার এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com