সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

আফগানিস্তানের তালেবান সরকার জানিয়েছে, তারা পাকিস্তান সীমান্তবর্তী লক্ষ্যবস্তুতে হা’ম’লা চালিয়েছে

  • সবশেষ আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪৮ জন সংবাদটি দেখেছেন
আফগানিস্তানের তালেবান সরকার জানিয়েছে, তারা পাকিস্তান সীমান্তবর্তী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই হামলায় পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে কয়েকজন আহত হয়েছেন।

পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা চারটি সাধারণ ধরনের ড্রোন ভূপাতিত করেছে এবং সতর্ক করে বলেছে, ভবিষ্যতে যেকোনো ধরনের উসকানির ‘যথাযথ জবাব’ দেওয়া হবে। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ হামলার সত্যতা নিশ্চিত করতে পারেনি।

গত রবিবার পাকিস্তান আফগানিস্তানে বিমান হামলা চালানোর পর এই হামলার ঘটনা ঘটল। জাতিসংঘের তথ্যমতে, ওই হামলায় ২৮ জন বেসামরিক মানুষ নিহত হন। কয়েক মাসের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর আবারও দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। কয়েক সপ্তাহের প্রাণঘাতী সংঘর্ষের পর গত অক্টোবরে দুই দেশ যুদ্ধবিরতির জন্যও রাজি হয়েছিল।

এদিকে পাকিস্তান দীর্ঘদিন ধরেই আফগানিস্তানের বিরুদ্ধে অভিযোগ করে আসছে যে, দেশটি এমন সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালায়। তবে তালেবান সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করে। অন্যদিকে,  ইসলামাবাদের বিরুদ্ধে কাবুল অভিযোগ করেছে যে, তারা বিনা উসকানিতে হামলা চালিয়ে বেসামরিক মানুষকে হত্যা করছে। যদিও পাকিস্তানের দাবি, তারা কেবল জঙ্গিদের লক্ষ্য করেই হামলা চালায়।

আফগানিস্তান জানিয়েছে, রবিবার পাকিস্তানের হামলায় বেসামরিক মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১৬০ জনের বেশি। এ হামলাকে ‘কাপুরুষোচিত কাজ’ এবং ‘নৃশংসতা’ বলে আখ্যা দিয়েছে আফগানিস্তান।

এ বিষয়ে পাকিস্তান জানিয়েছে, তারা সীমান্ত এলাকায় স্থল অভিযান এবং আফগানিস্তানের পাকতিয়া, পাকতিকা ও কুনার প্রদেশে জঙ্গিদের আস্তানায় বিমান হামলা চালিয়েছে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, নিরীহ মানুষের ওপর সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জবাবে পরিচালিত অভিযানে ২৯ জন জঙ্গি নিহত হয়েছে।

কিন্তু উভয় পক্ষের দেওয়া হতাহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি বিবিসি। দুই দেশের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তে বিচ্ছিন্নভাবে ঘটে যাওয়া সংঘর্ষ ও বিমান হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন।

গত ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে সংঘর্ষে কয়েক ডজন মানুষ নিহত হয়। মার্চ মাসে কাবুলের একটি মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে পাকিস্তানের হামলায় শত শত মানুষ নিহত হয়। এর আগে জুন মাসে পাকিস্তান প্রাণঘাতী বিমান হামলা চালিয়ে ২৬ জন জঙ্গিকে হত্যা করে। আফগানিস্তানের তালেবান সরকার জানায়, ওই হামলায় ১৩ জনও নিহত হন, যাদের বেশিরভাগই শিশু।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com