বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা, নেতৃত্বে আকবর

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২০৮ জন সংবাদটি দেখেছেন
বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা, নেতৃত্বে আকবর
বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা, নেতৃত্বে আকবর

বাংলাদেশ জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক ক্রিকেটাররাও ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি পার করছে। জাতীয় দলের সিরিজ শেষ হলেও এনসিএলে চলছে চারদিনের প্রথম শ্রেণির ক্রিকেট। দিন দুয়েক পর আকবর আলীর নেতৃত্বে হংকংয়ে সিক্সসাইড টুর্নামেন্ট খেলতে যাবে বাংলাদেশ।

চলতি মাসেই ইমার্জিং ক্রিকেটারদের নিয়ে হবে এশিয়া কাপ। যেখানে ডাক পেয়েছেন জাওয়াদ আবরার। এ ছাড়া চমক হিসেবে রয়েছে অনূর্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার স্বাধীন ইসলাম। ডাক পেয়েছেন মেহেরব হোসেন অহীনও। নেতৃত্ব দেবেন আকবর আলী।

আগামী ১২ থেকে ২৫ নভেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ। এবারের টুর্নামেন্ট ৮ দল নিয়ে হবে। মূলত ২০২৪ সাল থেকে ‘এ’ দলের খেলা হয়ে গেছে ইমার্জিং এশিয়া কাপ। লিস্ট ‘এ’ স্বীকৃতিপ্রাপ্ত এই টুর্নামেন্টের নাম পরিবর্তন করে এবার হয়েছে রাইজিং স্টার্স।

এশিয়া কাপ রাইজিংস্টার ২০২৫ এর জন্য বাংলাদেশ ‘এ’ দল-

জিসান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, আকবর আলী (ক্যাপ্টেন), ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রাকিবুল হাসান, এস এম মেহেরব হোসেন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, স্বাধীন ইসলাম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, মৃত্যুঞ্জয় চৌধুরী।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com