মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

সারা জীবন নায়িকা হয়ে থাকতে চান ভাবনা

  • সবশেষ আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ জন সংবাদটি দেখেছেন
সারা জীবন নায়িকা হয়ে থাকতে চান ভাবনা

অভিনয়ের পাশাপাশি আঁকাআঁকি ও লেখালেখি দিয়ে নেটিজেনদের নজর কেড়েছেন অভিনেত্রী আশনা হাবীব ভাবনা। ওটিটি ও সিনেমা মিলিয়ে বর্তমানে তার  হাতে একগুচ্ছ কাজ জমে আছে। সবগুলোতেই কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন অভিনেত্রী। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আজীবন নায়িকা হয়েই থাকতে চান তিনি। কখনও পার্শ্বচরিত্রে অভিনয় করবেন না।

আপনার সব সিনেমাই কি নারীপ্রধান? প্রশ্নের জবাবে ভাবনা বলেন, দেশে এমনিতেই নারীদের নিয়ে গল্প কম হয়। এ ধরনের গল্পের চরিত্রে কাজ করা আমার জন্য অনেক বড় সুযোগ। চরিত্রের মাধ্যমে নারীদের হয়ে কথা বলতে চাই। মজার ব্যাপার হলো, আমি সব সিনেমাতেই প্রধান চরিত্রে অভিনয় করছি।
এরপর বলেন, সিনেমায় কখনোই পার্শ্বচরিত্রে অভিনয় করব না। সিনেমায় কাজ করলে নায়িকা হয়েই করব। আমি মেরিল স্ট্রিপের মতো অভিনয় করে যেতে চাই। সারা জীবনই নায়িকা হয়ে থাকতে চাই। সিনেমার প্রধান চরিত্র হলে কাজ করব, না হলে করব না।

কারণ হিসেবে ভাবনা বলেন, যাঁরা পার্শ্বচরিত্রে অভিনয় করেন, তাঁদের সম্মান জানাই। আমি কোনো চরিত্রকেই ছোট করতে চাই না—সবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে যদি একবার পার্শ্বচরিত্রে নাম লেখাই, তখন প্রযোজক-পরিচালকেরা সেই চরিত্রের জন্যই ডাকবেন। আমাদের এখানে যোগ্যতার ভিত্তিতে কাজ দেওয়ার ক্ষেত্রে প্রফেশনালিজমের অভাব আছে। আমার নিজেরও অনেক চিত্রনাট্য পড়ে মনে হয়, পার্শ্বচরিত্রে অভিনয় করা উচিত। কিন্তু নায়িকা হিসেবে ভবিষ্যতের কথা ভেবে করি না।

সম্প্রতি একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন ভাবনা। এতে তার সহশিল্পী ইরফান সাজ্জাদ ও প্রার্থনা ফারদিন দীঘি। পরিচালনায় রয়েছেন সুমন ধর।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com