সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

প্রতিদিন প্রেমিকা বদলান হার্দিক! সাবেক ক্রিকেটারের খোঁচায় হাসির রোল

  • সবশেষ আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০০ জন সংবাদটি দেখেছেন

ভারতের তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া আবারও আলোচনায়। তবে এবার মাঠের খেলা নয়, তার ব্যক্তিগত জীবন নিয়ে খোঁচা দিলেন সাবেক সতীর্থ আশিস নেহরা। এক সাক্ষাৎকারে ‘দেবদাস’ ছবির সঙ্গে হার্দিকের তুলনা উঠতেই আশিস বললেন, “ও তো রোজ পারো বদলায়।” এই মন্তব্যের পর অনুষ্ঠানে হাসির রোল পড়ে যায়। বিস্তারিত বিনোদন ডেস্ক রিপোর্টে।

স্ত্রী নাতাশার সঙ্গে বিচ্ছেদের পর মডেল মাহিকা শর্মার সঙ্গে প্রেম। তার আগে শোনা গিয়েছিল অন্য এক সম্পর্কের কথা। হার্দিক পান্ডিয়ার এই প্রেম-বিচ্ছেদ যেন খেলার মাঠের মতোই দ্রুত বদলায়। আর এই স্বভাব নিয়েই এবার প্রকাশ্যেই খোঁচা দিলেন ভারতের সাবেক ক্রিকেটার আশিস নেহরা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন আশিস নেহরা ও হরভজন সিং তাদের স্ত্রীদের নিয়ে। সেখানে সিনেমার নামের সঙ্গে ক্রিকেটারদের ব্যক্তিত্ব মেলানোর খেলায় উঠে আসে ‘দেবদাস’ ছবির নাম।

হরভজন সিং দাবি করেন, ‘দেবদাস’ নামটির সঙ্গে হার্দিকের ব্যক্তিত্ব মিলে যায়। তখন আশিস নেহরা পাল্টা প্রশ্ন করে নিজেই উত্তর দেন। তিনি বলেন, “আমি তো শুনেছি, ও রোজ পারো (পার্বতী) বদলায়।” অর্থাৎ প্রতিদিন প্রেমিকা বদলান হার্দিক।

আশিসের এই রসিকতায় অনুষ্ঠানে হাসির রোল পড়ে যায়। যদিও হরভজনের স্ত্রী গীতা বসরা ‘খিলাড়ি নম্বর ওয়ান’ হিসেবে হরভজনের নাম নিলেও মাঠের বাইরে তাকে সেই খেতাব দিতে নারাজ ছিলেন।

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি হার্দিকের ব্যক্তিগত জীবনের এই ‘রঙ্গরস’ এখন নেটদুনিয়ায় হট টপিক।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com