
নেকলেসটির বিশেষত্ব হলো এর আইকনিক সর্পিল নকশা, যা গলার চারপাশে অনেকটা বর্মের মতো ঘিরে থাকে। এতে ব্যবহার করা হয়েছে ১৪ ক্যারেট মাদাগাস্কারের নীলকান্তমণি, বিভিন্ন ধরনের হীরা এবং মূল্যবান পান্নাসহ নানা রত্ন।
অস্কারের মূল অনুষ্ঠান শেষে আফটার পার্টিতেও নজর কেড়েছেন প্রিয়াঙ্কা। সেখানে তার সঙ্গে ছিলেন স্বামী নিক জোনাস। রুপালি শিমারি গাউন ও লম্বা পশমের ভেইল পরে নতুন ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করেন এই গ্লোবাল তারকা।