সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম

  • সবশেষ আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৫৭ জন সংবাদটি দেখেছেন

আন্তর্জাতিক বাজারে সোমবার স্বর্ণের দাম সামান্য কমেছে। শক্তিশালী মার্কিন ডলার এবং অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সঙ্গে প্রস্তাবিত যুদ্ধবিরতি সম্প্রসারণ চুক্তি নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। খবর রয়টার্সের।

বাজার তথ্য অনুযায়ী, সোমবার সকালে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৫২১.২৫ ডলারে নেমে আসে। এর আগে আগের সেশনে স্বর্ণের দাম দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। অন্যদিকে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৫৫১.৬০ ডলারে দাঁড়ায়।

মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান অন্যান্য মুদ্রার ধারকদের জন্য স্বর্ণকে আরও ব্যয়বহুল করে তুলেছে। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা কিছুটা কমেছে।

বাজার এখন নজর রাখছে যুক্তরাষ্ট্র ও ইরান ইস্যুতে সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির দিকে। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের ওপর আগামী দিনের স্বর্ণবাজারের গতিপথ অনেকাংশে নির্ভর করবে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com