মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

বিশ্ব দুগ্ধ দিবস আজ

  • সবশেষ আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১১ জন সংবাদটি দেখেছেন

দুধকে বলা হয় ‘সম্পূর্ণ খাবার’। আদর্শ খাবার বা সুষম খাবারও বলা হয়। কারণ, এতে শরীরের জন্য প্রয়োজনীয় প্রায় সব পুষ্টি উপাদান সঠিক পরিমাণে রয়েছে। বিশেষত ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন ডি, বি১২, পটাশিয়ামসহ আরও অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের এক চমৎকার উৎস এটি।

শিশুর বেড়ে ওঠা থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের হাড়ের ক্ষয়রোধ পর্যন্ত, দুধের গুরুত্ব অপরিসীম। দুধের উপকারিতা কেবল হাড় মজবুত করার মধ্যেই সীমাবদ্ধ নয়, এতে থাকা প্রোটিন পেশি গঠনে সাহায্য করে এবং শরীরের টিস্যু মেরামত ও পুনর্গঠনে ভূমিকা রাখে। ভিটামিন বি১২ স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতার জন্য অপরিহার্য। আর পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। খাবার হিসেবেই শুধু নয়, অর্থনৈতিক গুরুত্বের দিক থেকেও এটি তাৎপর্যপূর্ণ। দুধ বা দুগ্ধজাত পণ্য গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ হাতিয়ার।

১ জুন বিশ্ব দুগ্ধ দিবস। দুধের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি দুগ্ধশিল্পের প্রচার ও উন্নয়নের লক্ষ্যে প্রতিবছর পালিত হয় দিবসটি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ২০০১ সাল থেকে এই দিবস পালনের উদ্যোগ গ্রহণ করে। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে এই দিবস পালনের আগে থেকেই কিছু দেশ ১ জুন বা এর আশপাশের বিভিন্ন তারিখে দুধ দিবস পালন করত। ফলে একটি আন্তর্জাতিক দিবসের জন্য বিশ্ব দুধ দিবস হিসেবে তারিখটিকে নির্বাচন করাই ছিল সমীচীন।

দুধের পুষ্টিগুণ ও এর গুরুত্ব তুলে ধরার পাশাপাশি উৎপাদনকারী থেকে শুরু করে দুগ্ধশিল্পের সঙ্গে জড়িত সব ধরনের মানুষের প্রতি সম্মান জানানোর জন্য দিবসটি পালিত হয়। মানবসভ্যতায় দুগ্ধ খাতের বিশাল অবদানের প্রতি স্বীকৃতি জানানোর অনন্য এক আন্তর্জাতিক উদ্যোগ এই দিবস।

সূত্র: ওয়ার্ল্ড মিল্কডে ডটও আরজি

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com